Webdunia: Portal - Search - Mail - Greetings   More >>
Support | Font Download | Feedback
Search  
Welcome, Guest  [ Register | Sign In ]

হরতালে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং কেরালার জীবন যাত্রা প্রায় অচল

ভারতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আহুত হরতালে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং কেরালার জীবন যাত্রা প্রায় অচল হয়ে গেছে। পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ,সরকারী-বেসরকারী অফিস আদালত সহ সকল বাণিজ্য প্রতিষ্ঠান হরতালের কারণে বন্ধ হয়ে গেছে। এ ছাড়া বিক্ষোভকারীরা রেল লাইনের উপর চড়াও হওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। কোলকাতা বিমান বন্দর থেকে বহু বিমানের ফ্লাইট বাতিল করে দেয়া হয়েছে বলে বিমান বন্দর সূত্রে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত শিল্প অঞ্চলেও শ্রমিক বিক্ষোভের কারণে আজ প্রায় কোনো কাজই হয়নি। কোলকাতা ও হালদিয়া বন্দর আজ প্রায় বন্ধ ছিলো। একই ভাবে আজকের হরতালের ফলে কেরালা ও ত্রিপুরা রাজ্যের জন-জীবনও প্রায় অচল হয়ে পড়েছে। ভারত সরকার গতকাল পেট্রোল ও ডিজেলের দাম গড়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি করেছে এবং গত বারো বছরে এক দফায় জ্বালানি তেলের দাম এতোটা বৃদ্ধি করা হয়নি। তেলপন্যের এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্ষমতাসীন জোট সরকারের বামপন্থী মিত্ররা আজকের হরতালের ডাক দিয়েছে। ভারত নিজ প্রয়োজনের প্রায় ৭০ শতাংশ তেল আমদানী করে।#
অস্বীকরণ